ব্রিটিশ আমলের সেই কারখানাতেই বদলের হাওয়া! ‘আত্মনির্ভর’ ভারতের শক্তি বাড়াচ্ছে কলকাতা

ব্রিটিশ আমলের সেই কারখানাতেই বদলের হাওয়া! ‘আত্মনির্ভর’ ভারতের শক্তি বাড়াচ্ছে কলকাতা

কলকাতার প্রাচীনতম প্রতিরক্ষা প্রতিষ্ঠান কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো অ্যাডভান্সড ওয়েপনস অ্যান্ড ইকুপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের (AWEIL) ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস। ২০২১ সালে অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠনের মাধ্যমে গঠিত এই সংস্থাটি দেশীয় সশস্ত্র বাহিনী, বেসামরিক ক্ষেত্র এবং রপ্তানির জন্য ক্ষুদ্র ও বৃহৎ ক্যালিবারের অস্ত্র উৎপাদনে নিয়োজিত। ২২০ বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী এই ফ্যাক্টরি তাদের কর্মদক্ষতার জন্য ইতোমধ্যে শ্রেষ্ঠ গুণমান নিয়ন্ত্রক পুরস্কারও অর্জন করেছে।

প্রতিষ্ঠা দিবসের ঐতিহাসিক অনুষ্ঠানে ফ্যাক্টরির মুখ্য মহাপ্রবন্ধক সুবীর কুমার সাহা ঐতিহ্যবাহী মশাল প্রজ্বলন ও পতাকা উত্তোলন করেন। তিনি কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ভূয়সী প্রশংসা করে জানান, উৎপাদনের ধারাবাহিক উন্নয়ন ও কঠোর গুণমান নিয়ন্ত্রণের ফলে সেনার হাত আরও শক্তিশালী হচ্ছে। আত্মনির্ভর ভারতের স্বপ্নপূরণে প্রতিরক্ষা উৎপাদনের সর্বোচ্চ মান বজায় রেখে নতুন প্রযুক্তি ও আধুনিকতার দিকে এগিয়ে যাওয়াই এখন এই প্রাচীন কারখানার প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *