জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় ব্যবসায়ীরা

জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় ব্যবসায়ীরা

মালদহের ইংরেজবাজার ব্লকের নুনবাহি এলাকায় জমি দখলকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ, তিন ব্যবসায়ী তাঁদের নিজস্ব জমি দখল করতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী কিশোর পাহাড়ি ও বাপি পাহাড়ি তাতে বাধা দেয়।

ব্যবসায়ীদের দাবি, দুষ্কৃতীরা তাঁদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার পাশাপাশি জমির সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয়। রাজনৈতিক রদবদল হলেও এলাকায় জমি মাফিয়াদের দাপট যে কমেনি, এই অভিযোগ তুলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন আক্রান্ত ব্যবসায়ীরা। জীবনের নিরাপত্তা ও নিজেদের জমি ফিরে পাওয়ার দাবিতে তাঁরা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *