জমি বিক্রি করে স্বামীকে খুনের সুপারি দিলেন স্ত্রী! তদন্তে বেরিয়ে এল আসল সত্য

জমি বিক্রি করে স্বামীকে খুনের সুপারি দিলেন স্ত্রী! তদন্তে বেরিয়ে এল আসল সত্য

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে এক কৃষককে গুলি করে হত্যার ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। গত ২৭ সেপ্টেম্বর জঙ্গল থেকে ৫২ বছর বয়সি প্রবীণ নামের এক কৃষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে মৃতের স্ত্রী রেখা এবং তাঁর প্রেমিক বিকাশের ওপর সন্দেহ জাগে পুলিশের। কল রেকর্ড ও নানা তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করতেই উন্মোচিত হয় এক রোমহর্ষক ষড়যন্ত্র। পরকীয়া সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নিলেও স্বামী বাধা হয়ে দাঁড়ানোয় তাঁকে পথ থেকে সরিয়ে দেওয়ার ব্লু প্রিন্ট তৈরি করেন রেখা ও তাঁর প্রেমিক।

স্বামীকে খুন করার উদ্দেশ্যে রেখা নিজের শেষ সম্বল জমি বিক্রি করে ১০ লক্ষ টাকা জোগাড় করেন। এরপর প্রেমিক বিকাশের সাহায্যে রাজা ও কল্যাণ নামে দুই পেশাদার দুষ্কৃতীকে সেই টাকার মধ্য থেকে ৬ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়। পূর্ব শত্রুতা ও টাকার লোভে গত রবিবার প্রবীণকে ডেকে এনে বেআইনি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে ওই দুই দুষ্কৃতী। ঘটনার পরপরই তদন্তে নেমে পুলিশ প্রবীণের স্ত্রী রেখা, প্রেমিক বিকাশ এবং দুই ভাড়াটে খুনি সহ চার অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে। তদন্ত প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *