প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অফিসে ১২টি তাজা বোমা! বিস্ফোরক দাবি বিজেপির

প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অফিসে ১২টি তাজা বোমা! বিস্ফোরক দাবি বিজেপির

উত্তর হাওড়ার ঘুষুড়িতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সাবিত্রী দেবীর অফিসের একটি গুদাম থেকে ১২টি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা ওই কার্যালয়ে গিয়ে পুরসভার বালতির মধ্যে বোমাগুলি দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মালিপাঁচঘড়া থানার পুলিশ। পুলিশ বোমাগুলি উদ্ধার করে ইতিমধ্যেই নিষ্ক্রিয় করেছে। খোদ নেত্রীর কার্যালয়ে এতগুলি বোমা কীভাবে এল, তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপি নেতৃত্বের বিস্ফোরক অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় না এলে এই মজুত করা বোমাগুলি দিয়ে বিরোধীদের ওপর আক্রমণ চালাত তৃণমূল। তবে এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলর কিংবা স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বোমা উদ্ধারের প্রকৃত উৎস এবং এর নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *