বিশ্বকাপে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মুখোমুখি কি দু’বার হবে ভারত! জানুন চমকে দেওয়া সমীকরণ

বিশ্বকাপে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মুখোমুখি কি দু’বার হবে ভারত! জানুন চমকে দেওয়া সমীকরণ

আইসিসি ঘোষিত ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর আসর আগামী ২ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় শুরু হতে চলেছে। ১৪টি দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’-তে থাকা ভারত তাদের অভিযান শুরু করবে ৭ অক্টোবর কেপটাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর ১০ অক্টোবর জোহানেসবার্গে হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে দল। গ্রুপ পর্বে ১৪ অক্টোবর আফগানিস্তান, ১৭ অক্টোবর কোয়ালিফায়ার ‘এ’ এবং ২৪ অক্টোবর জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে ভারত। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলে সুপার ৭ পর্বে জায়গা করে নেওয়ার লড়াই চালাবে।

তবে গ্রুপ পর্বের গণ্ডি পেরিয়ে সুপার ৭ ও প্রি-সিডিংয়ের ওপর নির্ভর করছে ভারত কি না পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টে দ্বিতীয়বার লড়বে। ভারত এ-ওয়ান, অস্ট্রেলিয়া এ-টু এবং পাকিস্তান এ-থ্রি প্রি-সিড পাওয়ায়, সুপার ৭ পর্বে নিজ নিজ অবস্থান বজায় রাখলে দুই প্রতিপক্ষের বিরুদ্ধে ফের মাঠে নামার সুযোগ রয়েছে। সেই সমীকরণ অনুযায়ী ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া এবং ৭ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *