সেনার হাত মজবুত করতে কাশীপুরের ঐতিহাসিক কারখানার বড় পদক্ষেপ, আত্মনির্ভর ভারতের পথে বিরাট সাফল্য

সেনার হাত মজবুত করতে কাশীপুরের ঐতিহাসিক কারখানার বড় পদক্ষেপ, আত্মনির্ভর ভারতের পথে বিরাট সাফল্য

ভারতের প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা ও গুণগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যে কাশীপুরের ঐতিহ্যবাহী গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে পালিত হলো অ্যাডভান্সড ওয়েপনস অ্যান্ড ইকুপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের (AWEIL) ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস। ২০২১ সালে অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠনের মাধ্যমে গঠিত এই সংস্থাটি ভারতীয় সশস্ত্র বাহিনী, বেসামরিক ব্যবহার ও রপ্তানির জন্য ছোট-বড় অস্ত্র উৎপাদনে নিয়োজিত। ২২০ বছরের পুরোনো এই ঐতিহাসিক কারখানা শ্রেষ্ঠ গুণমান নিয়ন্ত্রক পুরস্কার অর্জন করে দেশীয় প্রযুক্তির বিকাশ ও সার্বিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

প্রতিষ্ঠা দিবসের বিশেষ অনুষ্ঠানে সংস্থার পতাকা উত্তোলন ও মশাল প্রজ্বলন করেন কারখানার মুখ্য মহাপ্রবন্ধক সুবীর কুমার সাহা। তিনি কর্মীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করে জানান, গুণমান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কেবল পরিদর্শনভিত্তিক না রেখে ধারাবাহিক উন্নয়নের একটি সমন্বিত প্রক্রিয়া হিসেবে গড়ে তোলা হয়েছে। ‘আত্মনির্ভর ভারত’-এর রূপকল্প বাস্তবায়নে সর্বোচ্চ মানের অস্ত্র তৈরি, কার্যগত দক্ষতা বৃদ্ধি ও নতুন উদ্ভাবনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর শক্তি বহুগুণ বাড়াতে এই প্রাচীন প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *