হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামতেই আরপিএফের জালে সন্দেহভাজন, ব্যাগ খুলতেই চোখ কপালে চড়ল রেল পুলিশের!

হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামতেই আরপিএফের জালে সন্দেহভাজন, ব্যাগ খুলতেই চোখ কপালে চড়ল রেল পুলিশের!

হাওড়া স্টেশনে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। গত বৃহস্পতিবার ১৭ নম্বর প্ল্যাটফর্মে ডাউন শিপ্রা এক্সপ্রেস এসে পৌঁছনোর পর মধ্যপ্রদেশের বিদিশা থেকে আসা রোহিত সিং নামের এক যাত্রীর গতিবিধি দেখে সন্দেহ হয় আরপিএফের গোয়েন্দা আধিকারিকদের। তাঁর ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে নগদ ৪৪ লক্ষ টাকা। কলকাতা থেকে সোনা কেনার জন্য ওই টাকা আনা হয়েছিল বলে ওই যুবক দাবি করলেও এত বিপুল অংকের নগদ পরিবহনের সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। ফলে টাকা বাজেয়াপ্ত করে তাঁকে আটক করা হয় এবং পরবর্তী তদন্তের জন্য সমস্ত কিছু আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, হাওড়া স্টেশনে পরপর এমন বিপুল পরিমাণ বেআইনি নগদ অর্থ উদ্ধারের ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে সেপ্টেম্বরের শেষদিকে মহারাষ্ট্রের এক বাসিন্দার কাছ থেকে প্রায় ৬৭ লক্ষ টাকা এবং কয়েকদিন পর বন্দে ভারতের এক যাত্রীর থেকে ২১ লক্ষ টাকা ও সোনা উদ্ধার হয়েছিল। পরপর একাধিক চক্রের হদিস মেলায় হাওড়া স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রী ও তাঁদের ব্যাগে তল্লাশি অভিযান এবং নজরদারি আরও কড়া করেছে আরপিএফ। উদ্ধার হওয়া এই বিপুল অর্থের পেছনে কোনো বড় ধরনের বেআইনি আর্থিক লেনদেন বা পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আয়কর আধিকারিকরা বিস্তারিত তদন্ত শুরু করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *