ধর্ম ও রাষ্ট্র একে অপরের পরিপূরক! মুম্বইয়ের মঞ্চ থেকে তাৎপর্যপূর্ণ বার্তা আরএসএস প্রধান মোহন ভাগবতের
October 3, 20266:45 am

ভারতে ধর্ম ও রাষ্ট্রব্যবস্থাকে কখনো আলাদা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মুম্বইয়ে এক অনুষ্ঠানে তিনি জানান, রাষ্ট্রের মূল ভিত্তিই হলো ধর্ম, আর ধর্মই একটি দেশকে টিকিয়ে রাখে।
ভাগবতের মতে, এই দুটির একটি দুর্বল হলে অন্যটিও বিপন্ন হয়ে পড়বে। পরিবেশ সুরক্ষা ও উন্নয়ন এবং ব্যক্তিস্বাধীনতার জেরে পারিবারিক ভাঙনের মতো বৈশ্বিক সংকট মোকাবিলার ওপরও জোর দেন তিনি।