পুজো আসতেই বড় স্বস্তি! বাংলা থেকে কি বিদায় নিচ্ছে বর্ষা? – এক ঝলক
/indian-express-bangla/media/media_files/2026/09/05/kolkata-weather-heavy-rain-cyclonic-circulation-forecast-september-5-2026-2026-09-05-08-30-39.jpg?ssl=1)
একঝলক ডেস্ক:
দুর্গাপুজোর হাতে গোনা আর মাত্র ১২ দিন বাকি থাকতেই রাজ্যবাসীর জন্য বড় স্বস্তি নিয়ে হাজির হয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের ওপর থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ক্রমশ দুর্বল হতে শুরু করেছে। যার ফলে আগামী কয়েক দিন রাজ্যের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে এর মাঝেই উত্তর ২৪ পরগনা সহ উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে মনে করা হচ্ছে, আগামী ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে পাকাপাকিভাবে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা। ফলে দেবীপক্ষের সূচনার আগেই বৃষ্টি কমে আবহাওয়া শুষ্ক হয়ে উঠবে। এদিকে, কলকাতার আকাশ আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা থাকতে পারে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। তবে পুজোর দিনগুলিতে আবহাওয়া ঠিক কেমন থাকবে, সে বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু জানায়নি হাওয়া অফিস।