জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ‘যন্তর মন্তর ২.০’! দিল্লির রাজপথে বড় আন্দোলনের ডাক সিজেপির
October 3, 20269:58 am

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নতুন করে আন্দোলনের ডাক দিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। দলটির আহ্বায়ক অভিজিৎ দীপকে ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করেছেন।
তিনি জানান, ১০ অক্টোবরের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দিল্লিতে বিশাল মিছিল ও বিক্ষোভ করা হবে। দিল্লি পুলিশ যেখানেই তাদের পথ আটকাবে, সেই স্থানটিকেই আন্দোলনের ‘যন্তর মন্তর’ বানিয়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন দীপকে।