‘বুকের পাটা থাকলে পুলিশ ছাড়া ভোট করান’, শুভেন্দুকে ‘চোর’ বলার হুঁশিয়ারি হুমায়ুন কবীরের!

‘বুকের পাটা থাকলে পুলিশ ছাড়া ভোট করান’, শুভেন্দুকে ‘চোর’ বলার হুঁশিয়ারি হুমায়ুন কবীরের!

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামের পাশাপাশি রেজিনগরেও উপনির্বাচন। আর এই হাইভোল্টেজ নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। বৃহস্পতিবার রেজিনগরের প্রতাপগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি হুমায়ুন কবীরকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তারই কড়া ভাষায় পালটা জবাব দিলেন হুমায়ুন।

‘দিল্লি গিয়ে অমিত শাহের কাছে সারেন্ডার করব’ বৃহস্পতিবারের সভা থেকে শুভেন্দু প্রতিশ্রুতি দেন, উপনির্বাচনে জিতলে ফলতা বা নন্দীগ্রামের মতো রেজিনগরকেও ‘মডেল’ বিধানসভা হিসেবে গড়ে তোলা হবে। তৈরি হবে শিল্পতালুক ও নেতাজি সুভাষ সেবা কেন্দ্র। এই প্রতিশ্রুতির চরম কটাক্ষ করে হুমায়ুন কবীর বলেন, “রেজিনগরে আমরাই জিতব। জেতার পর বাপ-বেটায় প্লেন ধরে সোজা দিল্লি চলে যাব। অমিত শাহ ও নিতিন নবীনবাবুর পায়ে পড়ে সারেন্ডার করে দেব। বলব, আপনাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন জিতলে মডেল বিধানসভা করবেন, কিন্তু আমরা জিতেছি, তাই আমরা আত্মসমর্পণ করছি… আপনি আমাদের বিধানসভাটা মডেল করে দিন।” তিনি আরও চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, শুভেন্দু যদি মুর্শিদাবাদের ৮টা বিধানসভাকে মডেল করে দেন, তবে তিনি দিল্লি গিয়ে অরবিন্দ মেননদের কাছে ‘সারেন্ডার’ করবেন।

মৃত্যুকামনা বিতর্কে সাফাই হুমায়ুনের এর আগে হুমায়ুনের একটি মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় ওঠে। শুভেন্দু অধিকারী সভায় অভিযোগ করেন যে, হুমায়ুন তাঁর মৃত্যু কামনা করেছেন। রাজীব গান্ধী বা ইন্দিরা গান্ধীর মর্মান্তিক পরিণতির প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “আমরা শত্রুর সম্পর্কেও এমন কথা বলি না।” এর জবাবে হুমায়ুন বলেন, “আমি নির্দিষ্ট করে শুভেন্দুবাবুর মৃত্যু কামনা করিনি। আমি বলেছিলাম অত্যাচারীর মৃত্যু হোক। যারা মানুষের ওপর অত্যাচার করবে, তাদের জন্য আমি এখনও এই দোয়াই করব।”

‘বুকের পাটা থাকলে শান্তিপূর্ণ ভোট করান’ উপনির্বাচনের আগে ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়েও মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন হুমায়ুন। তিনি বলেন, “বুকের পাটা থাকলে মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণভাবে ভোট করান। পুলিশ দিয়ে ভোট করালে ৬ তারিখ সন্ধ্যায় তাঁকে আমি চোর বলব। আর উনি যদি নিজের সম্মান রাখতে চান এবং অবাধ ভোট করান, তবে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকব।”

সব মিলিয়ে ভোট যত এগোচ্ছে, রেজিনগরকে কেন্দ্র করে শুভেন্দু বনাম হুমায়ুনের এই রাজনৈতিক তরজা ততই জমে উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *