মহাত্মা গান্ধীর জন্মদিনে বিধানসভায় অভিনব সিদ্ধান্ত, মনীষীদের স্মরণে এবার থেকে প্রতিদিন তৈরি হবে নতুন সবুজ! – এক ঝলক

মহাত্মা গান্ধীর জন্মদিনে বিধানসভায় অভিনব সিদ্ধান্ত, মনীষীদের স্মরণে এবার থেকে প্রতিদিন তৈরি হবে নতুন সবুজ! – এক ঝলক

একঝলক ডেস্ক:

গান্ধী জয়ন্তীতে রাজ্য বিধানসভা চত্বরে পরিবেশ রক্ষায় এক বিশেষ ও অভিনব উদ্যোগ গ্রহণ করলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি শিল্পমন্ত্রী তাপস রায়কে সঙ্গে নিয়ে চারাগাছ রোপণ করেন তিনি। এরপর অধ্যক্ষ ঘোষণা করেন, ভবিষ্যতে কেবল গান্দী জয়ন্তী নয়—যে কোনো মনীষীর জন্ম বা প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিধানসভায় নিয়মিত দুটি করে গাছ লাগানো হবে। এই উদ্যোগের মাধ্যমে মহান ব্যক্তিদের স্মৃতির প্রতি সম্মান জানানোর পাশাপাশি সাধারণ মানুষের কাছে পরিবেশ সচেতনতা ও সবুজায়নের ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া এবং এই নতুন গাছগুলির সঠিক পরিচর্যা নিশ্চিত করাই মূল লক্ষ্য।

পরিবেশবান্ধব এই উদ্যোগের পাশাপাশি বিধানসভার শক্তি চাহিদায় সবুজ শক্তি যুক্ত করার বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী এই ভবনে সৌর প্যানেল বসিয়ে বিকল্প বিদ্যুৎ শক্তির ব্যবস্থা করার বিষয়ে ইতিমধ্যেই শিল্পমন্ত্রীর সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করেছেন অধ্যক্ষ। রাজ্যজুড়ে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় একাধিক কর্মসূচি চললেও, বিধানসভা চত্বরের এই যুগান্তকারী পদক্ষেপ নিঃসন্দেহে সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণের তাগিদ আরও বহুগুণ বাড়িয়ে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *