ফেসবুকে জাত তুলে অপমান? এসসি-এসটি আইনে কঠোর পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের! – এক ঝলক

ফেসবুকে জাত তুলে অপমান? এসসি-এসটি আইনে কঠোর পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের! – এক ঝলক

একঝলক ডেস্ক:

ফেসবুক পোস্ট ঘিরে জাতিগত অপমানের অভিযোগে পুলিশের দেওয়া ‘নিল’ ফাইনাল রিপোর্ট খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। ২০২২ সালের একটি ঘটনায় বেহালা থানায় দায়ের হওয়া মামলায় তদন্তে কোনও সূত্র মেলেনি বলে পুলিশ যে দাবি করেছিল, তাতে সিলমোহর দেয়নি আদালত। বিচারপতি উদয় কুমার নির্দেশ দিয়েছেন, সাইবার-ফরেনসিক বিশেষজ্ঞদের যুক্ত করে এই মামলার নতুন করে নিরপেক্ষ তদন্ত করতে হবে। নিম্ন আদালতের দেওয়া আগের রায় বাতিল করে হাই কোর্টের এই নির্দেশ সোশাল মিডিয়ার অপব্যবহারের বিরুদ্ধে একটি বড় আইনি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট করা হয়েছে, শুধু প্রকাশ্য রাস্তা বা জনবহুল স্থানেই নয়, সোশাল মিডিয়ায় জাতিগত পরিচয় তুলে কাউকে অপমান করার ঘটনাও নির্দিষ্ট পরিস্থিতিতে এসসি-এসটি আইনের আওতায় বিচারযোগ্য। ১৯৮৯ সালের এসসি-এসটি আইনের বিভিন্ন ধারায় ইচ্ছাকৃতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কঠোর কারাদণ্ড ও জরিমানের বিধান রয়েছে। হাই কোর্টের এই রায় সোশাল মিডিয়ায় ঘৃণা ছড়ানো এবং সাইবার অপরাধের বিরুদ্ধে আইনি সুরক্ষা আরও দৃঢ় করবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *