দামি গাড়ি, মার্জিত রূপ! ফেক UPI দেখিয়ে গয়না হাতানোর চেষ্টা, সোনারপুরে হাতেনাতে ধরা পড়লেন মহিলা

দামি গাড়ি, মার্জিত রূপ! ফেক UPI দেখিয়ে গয়না হাতানোর চেষ্টা, সোনারপুরে হাতেনাতে ধরা পড়লেন মহিলা

সোনারপুর – দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর চৌহাটির এন এস বোস রোডের ‘আশা জুয়েলার্স’-এ ক্রেতা সেজে গয়না কিনতে এসে হাতেনাতে ধরা পড়লেন এক ৩৭ বছর বয়সী মহিলা। দামি গাড়ি করে আসা ফর্সা, চুলে রং করা ও চোখে চশমা পরা ওই মার্জিত পোশাকের মহিলাকে দেখে প্রথমে চেনার উপায় ছিল না যে তিনি এক চতুর প্রতারক। দোকানে ঢুকে লক্ষাধিক টাকার গয়না পছন্দ করার পর তিনি ইউপিআই (UPI)-এর মাধ্যমে টাকা মেটানোর দাবি করেন এবং নিজের মোবাইলে ‘পেমেন্ট সাকসেসফুল’ মেসেজও দেখান।

তবে দোকানের মালিক সাগর পালের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা জমা না পড়ায় সন্দেহ তৈরি হয়। তিনি দোকানে এসে খতিয়ে দেখতেই চিনতে পারেন, প্রায় এক বছর আগেও ঠিক এই একই কায়দায় এই মহিলাই তাঁদের কয়েক লক্ষ টাকার গয়না প্রতারণা করে চম্পট দিয়েছিলেন।

তাত্ক্ষণিকভাবে সোনারপুর থানায় খবর দেওয়া হলেও, তাঁদের পৌঁছানোর আগেই নরেন্দ্রপুর থানার পুলিশ এসে অভিযুক্ত মহিলাকে আটক করে নিয়ে যায়। পূর্বেও এমন অপরাধ ঘটানো সত্ত্বেও কীভাবে ওই মহিলা অধরা থেকে বারবার অভিনব কায়দায় প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পুলিশের ভূমিকা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকার বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *