হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে মেসেজ পাঠালেই কি খসবে টাকা, জেনে নিন মেটার নতুন নিয়ম! – এক ঝলক

হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে মেসেজ পাঠালেই কি খসবে টাকা, জেনে নিন মেটার নতুন নিয়ম! – এক ঝলক

একঝলক ডেস্ক:

সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়, এবার থেকে আর্থিক ধাক্কা আসতে চলেছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য। হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মের নিয়মে বড় বদল আনল মেটা। এতদিন গ্রাহকদের মেসেজের উত্তরে বা ২৪ ঘণ্টার মধ্যে অর্ডার কনফার্মেশন ও ডেলিভারি আপডেটের মতো বার্তা বিনামূল্যে পাঠানো যেত। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, এই নির্দিষ্ট ক্ষেত্রগুলোতেও এবার থেকে চার্জ দিতে হবে ব্যবসায়ীদের। তবে স্বস্তির বিষয় হলো, প্রতি বিজনেস নম্বরে প্রতি মাসে প্রথম এক হাজার সার্ভিস মেসেজ বিনামূল্যে পাঠানোর সুবিধা বহাল থাকছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, ভারতে ডেলিভার হওয়া প্রতি মেসেজের জন্য ০.১১৫ টাকা এবং এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি যুক্ত হয়ে খরচ পড়বে প্রায় ০.১৩৬ টাকা। কোনো সংস্থা এক হাজার অর্ডার বা ডেলিভারি আপডেট পাঠালে জিএসটি সমেত খরচ দাঁড়াবে প্রায় ১৩৫ টাকা। অন্যদিকে, প্রচারমূলক মার্কেটিং মেসেজে প্রতিটিতে ০.৮৬৩১ টাকা এবং ওটিপির মতো অথেন্টিকেশন মেসেজে ০.১১৫ টাকা চার্জ ধার্য করা হয়েছে। স্পষ্টতই, সাধারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাট করার জন্য কোনো বাড়তি অর্থ দিতে হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *