মমতা-তৃণমূলকে ‘বড় শূন্য’ বলে তোপ শমীকের! ইডির স্ক্যানারে টাকা আসতেই কেন সরগরম রাজ্য রাজনীতি? – এক ঝলক

একঝলক ডেস্ক:
জ্ঞানেশ কুমার বিতর্ক এবং ইডির সাম্প্রতিক বিবৃতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। এই ইস্যুতে ঘাসফুল শিবির ও নেত্রীকে চরম কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। নেত্রীর রাজনৈতিক অবস্থান ও দলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘নাম নেই, গোত্র নেই, প্রতীক নেই… দুজনে মিলে একটা বড় শূন্য’। একই সঙ্গে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে ব্যঙ্গ করে শাসকদলের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট বিতর্ক ও দুর্নীতি প্রসঙ্গে বিজেপি নেতার দাবি, তৃণমূল এবং দুর্নীতি এখন সমার্থক হয়ে উঠেছে। অন্যদিকে, নেত্রীর অ্যাকাউন্টে রয়্যালটি বাবদ ৩০ লক্ষ টাকা যাওয়ার ব্যাখ্যাকে ‘বড়লোকদের বিষয়’ বলে খোঁচা দিতে ছাড়েননি তিনি। এছাড়া, কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা থেকে শুরু করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ও ইডি-সিবিআইয়ের তদন্ত—সব নিয়ে শাসকদলকে কোণঠাসা করে কড়া রাজনৈতিক বার্তা দিলেন শমীক।