জ্ঞানেশের ইস্তফা চেয়ে এবার ‘দিল্লি চলো’র ডাক! ১০ অক্টোবর যন্তর মন্তরে মহাবিক্ষোভের ঘোষণা – এক ঝলক

জ্ঞানেশের ইস্তফা চেয়ে এবার ‘দিল্লি চলো’র ডাক! ১০ অক্টোবর যন্তর মন্তরে মহাবিক্ষোভের ঘোষণা – এক ঝলক

একঝলক ডেস্ক:

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো করে ১০ অক্টোবর রাজধানীর যন্তর মন্তরে ‘দিল্লি চলো’র ডাক দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার রাতেই এই কর্মসূচি ঘোষণা করে দলটির আহ্বায়ক অভিজিৎ দীপকে জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন তথা গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে মহাত্মা গান্ধীর দেখানো পথেই আন্দোলন চলবে। দিল্লি পুলিশ বাধা দিলে যেখানেই আটকানো হবে, সেই স্থানকেই যন্তর মন্তরে পরিণত করে শান্তিপূর্ণ বিক্ষোভ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এর আগে ২ অক্টোবর নয়াদিল্লি ও মুম্বইয়ের শিবাজি পার্কে সিজেপি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের যৌথ বিক্ষোভে প্রবল চাঞ্চল্য ছড়ায়। দিল্লিতে যন্তর মন্তর থেকে আন্দোলনরত প্রায় ১১০০ জনকে আটক করে পুলিশ, যার মধ্যে ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশী, সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট ও আপ সাংসদ সঞ্জয় সিং। অন্যদিকে, অনুমতি না থাকলেও মুম্বইয়ের শিবাজি পার্কে আয়োজিত জমায়েতে শামিল হন নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি ও বিশাল দাদলানির মতো খ্যাতনামা ব্যক্তিত্বরা। রাজধানীতে আন্দোলনকারীদের ওপর পুলিশি পদক্ষেপের পর এই নতুন আন্দোলনের ডাক দেশজুড়ে জল্পনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *