‘মা’ ডেকে লাখ টাকার সোনার গয়না হাওয়া! ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত বৃদ্ধা – এক ঝলক

‘মা’ ডেকে লাখ টাকার সোনার গয়না হাওয়া! ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত বৃদ্ধা – এক ঝলক

একঝলক ডেস্ক:

পরিচয় ‘মা’ বলে, তারপর সুকৌশলে ফাঁদ! টাকা দেওয়ার লোভ দেখিয়ে এক বৃদ্ধার লক্ষাধিক টাকার সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। সম্প্রতি লেক গার্ডেন্স রেল স্টেশন চত্বরে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত শিবানী সর্দার দক্ষিণ বারাসাতে যাওয়ার উদ্দেশ্যে টালিগঞ্জ স্টেশন থেকে লোকালের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় দুই আগন্তুক তাঁর সঙ্গে আলাপ জমায় এবং ব্যাগে থাকা বিপুল টাকা রাখার অজুহাতে তাঁকে লোভ দেখায়।

এরপর প্রতারকদের কথামতো ওই বৃদ্ধা লেক গার্ডেন্স স্টেশনে নেমে পড়েন। সেখানে অভিযুক্তরা বৃদ্ধার সুরক্ষার কথা বলে তাঁর দুটি সোনার বালা ও কানের দুল জামানত হিসেবে নিয়ে নেয়। পরিবর্তে টাকার ব্যাগ ধরিয়ে দিয়ে তাঁকে বাসে তুলে দেয় তারা। গন্তব্যে পৌঁছে ব্যাগ খুলতেই বৃদ্ধা দেখেন ভেতরে টাকার বদলে শুধু কাগজ রয়েছে। এরপর বালিগঞ্জ জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে রেল পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *