জামিন পেয়েই নন্দীগ্রামে মেগা রোড শো কংগ্রেস প্রার্থী মিলনের, জোরকদমে প্রচার বিজেপিরও

জামিন পেয়েই নন্দীগ্রামে মেগা রোড শো কংগ্রেস প্রার্থী মিলনের, জোরকদমে প্রচার বিজেপিরও

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। প্রচারের শেষলগ্নে পৌঁছে জোরকদমে ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলি। সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পাওয়ার পর পরই প্রচারে ঝড় তুললেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। শনিবার হরিপুর থেকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত এক বিশাল রোড শো-র আয়োজন করা হয়, যেখানে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

হুডখোলা গাড়িতে মিলন প্রধানের পাশাপাশি উপস্থিত থেকে নজর কাড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। নির্বাচন ঘিরে কর্মীদের উৎসাহ-উদ্দীপনা ছিল তুঙ্গে। অন্যদিকে, একই সঙ্গে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথও জয়ের লক্ষ্য নিয়ে জোরকদমে নিজের প্রচার চালিয়ে যাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *