তুরস্কের জাল কেটে ভারতে কুখ্যাত ড্রাগ মাফিয়া! ২০২৯-এর মধ্যে দেশ মাদকমুক্ত করার ঘোষণা অমিত শাহের – এক ঝলক

তুরস্কের জাল কেটে ভারতে কুখ্যাত ড্রাগ মাফিয়া! ২০২৯-এর মধ্যে দেশ মাদকমুক্ত করার ঘোষণা অমিত শাহের – এক ঝলক

একঝলক ডেস্ক:

আন্তর্জাতিক মাদক চক্রের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করেছে ভারত। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হিটলিস্টে থাকা কুখ্যাত মাদক পাচারকারী নভপ্রীত সিং ওরফে ‘নবাব ভিরক’-কে তুরস্ক থেকে সফলভাবে প্রত্যার্পণ করা হয়েছে। তুরস্কে পরিচয় লুকিয়ে ও নাগরিকত্ব নিয়ে আফগানিস্তান থেকে হেরোইন ও মেথামফেটামিনের মতো মারাত্মক মাদকের পাচার চালিয়ে যাচ্ছিল সে। ভারতীয় গোয়েন্দাদের দীর্ঘ প্রচেষ্টায় তুরস্ক সরকারের সহযোগিতায় তাকে দেশে ফিরিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এখন তার বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচার ও সংগঠিত অপরাধের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই অভিযানকে মোদি সরকারের বিরাট সাফল্য হিসেবে অভিহিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাওবাদীমুক্ত ভারতের লক্ষ্য অর্জনের পর এবার দেশকে সম্পূর্ণ মাদকমুক্ত করার টার্গেট বেঁধে দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে দেশের অভ্যন্তরে ও বাইরে সক্রিয় সমস্ত মাদক চক্র চিরতরে ভেঙে ফেলতে বদ্ধপরিকর সরকার। এই সফল অভিযানের সঙ্গে যুক্ত সমস্ত গোয়েন্দা আধিকারিক ও সংস্থাকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *