ইতিহাস বিকৃতির ছকে ভারতীয়দের দুর্বল করার চক্রান্ত! ভিএইচপির মঞ্চে বিস্ফোরক রাজ্যপাল আরএন রবি – এক ঝলক

ইতিহাস বিকৃতির ছকে ভারতীয়দের দুর্বল করার চক্রান্ত! ভিএইচপির মঞ্চে বিস্ফোরক রাজ্যপাল আরএন রবি – এক ঝলক

একঝলক ডেস্ক:

শুক্রবার বর্ধমানের একটি বেসরকারি স্কুলে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত অশোক সিংঘলের জন্মশতবর্ষের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি ভারতের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির মাহাত্ম্য তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, অতীত থেকেই ভারতকে দুর্বল করতে এবং দেশবাসীর মনে হীনমন্যতা তৈরি করতে ইতিহাস বিকৃতির সুগভীর চক্রান্ত চলেছে। তাঁর মতে, ইংরেজ, পর্তুগিজ, ফরাসি থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক শক্তি বুঝতে পেরেছিল যে কেবল সামরিক শক্তি দিয়ে গোটা ভারতকে নিয়ন্ত্রণে আনা আসাম্ভব। ফলে ঔপনিবেশিক শাসকেরা অষ্টাদশ ও উনিশ শতকে জেমস মিলের মতো লেখকদের দিয়ে ভারতের ভুল ইতিহাস লিখিয়ে হিন্দুত্ব ও ভারতীয় সভ্যতাকে খাটো করার পরিকল্পিত চেষ্টা চালিয়েছিল।

অনুষ্ঠানে রাজ্যপাল জোর দিয়ে বলেন যে রাষ্ট্রের সুরক্ষার মূলে রয়েছে বিস্তৃত হৃদয়সম্পন্ন হিন্দুত্ব, যা দেশের ১৪০ কোটি মানুষের সকলকেই নিজের বলে অন্তর্ভূক্ত করে। ইতিহাস ও সংস্কৃতির ওপর আঘাত সামলে ভারতীয়দের এখন নিজেদের ঐতিহ্য এবং অতীতের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার সময় এসেছে। বর্ধমানের এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় প্রমুখ অজয় পারেখ। ইতিহাস পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তার বার্তা দিয়ে রাজ্যপাল ভারতীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *