৪৩ তলা থেকে ঝাঁপ দিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের, নেপথ্যে মারাত্মক কোন রহস্য – এক ঝলক

৪৩ তলা থেকে ঝাঁপ দিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের, নেপথ্যে মারাত্মক কোন রহস্য – এক ঝলক

একঝলক ডেস্ক:

নয়ডার সেক্টর ৯৪-এর সুপারনোভা সোসাইটি আবাসনে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গুরুগ্রামের বাসিন্দা সম্ভব জৈন নামে এক যুবক আত্মহত্যার উদ্দেশ্যে শুক্রবার অনলাইনে ওই বহুতলের একটি রুম বুক করেন। ঘটনার দিন ৪৩ তলার ব্যালকনি থেকে ওই যুবক ঝাঁপ দিতেই আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পাশের ঘরের এক এসি মেরামতকারী তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। বারান্দা থেকে সোজা নিচে আছড়ে পড়তেই যুবকটির শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর প্রাণহানি ঘটে।

খবর পেয়েই পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে আবাসনটির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গিয়েছে, সম্ভব চরম হতাশায় ভুগছিলেন। আত্মহত্যার আগে নিজের মোবাইলে রেকর্ড করা একটি ভিডিওতে তিনি আর্থিক অনটনের কথা জানান। এছাড়া বাবার হোয়াটসঅ্যাপেও আত্মঘাতী হওয়ার বার্তা পাঠিয়েছিলেন তিনি। উদ্ধার হওয়া ভিডিও ও ফোন বার্তা পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্ত ও ঘটনার সমস্ত তথ্য যাচাইয়ের পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *