জম্মুর সরকারি হাসপাতালে বোরখা পরা নিয়ে তুঙ্গে বিতর্ক, লেবার রুমের ঘটনায় উত্তাল ডোডায় শুরু তদন্ত – এক ঝলক

জম্মুর সরকারি হাসপাতালে বোরখা পরা নিয়ে তুঙ্গে বিতর্ক, লেবার রুমের ঘটনায় উত্তাল ডোডায় শুরু তদন্ত – এক ঝলক

একঝলক ডেস্ক:

জম্মুর ডোডার এক সরকারি হাসপাতালে লেবার রুমে বোরখা পরে প্রবেশ করা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠে এসেছে, স্ত্রীরোগ বিভাগের প্রধান ড. মধু চিবের বোরখা পরার কারণে এক নার্সিং ছাত্রীকে লেবার রুম থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন অন্য নার্স এবং ছাত্রীরা। তাঁরা কেবল বিক্ষোভ প্রদর্শনই করেননি, বরং কর্মবিরতি পালন করে বিষয়টিকে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বলে দাবি করেন। তাঁদের অভিযোগ, পরবর্তীতে একইভাবে আরও একাধিক ছাত্রীকে বের করে রাখা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে ন্যাশনাল কনফারেন্সের মতো রাজনৈতিক দলও একে নাগরিকের ব্যক্তিগত ও ধর্মীয় অধিকারের ওপর আঘাত হিসেবে অভিহিত করে প্রতিবাদ জানায়।

অন্য দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ সাত সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছে। ভারপ্রাপ্ত মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ড. ইরফান তাসাদুক জানান, সংক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যে লেবার রুম ও অপারেশন থিয়েটারে নির্ধারিত গাউন এবং নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছিল মাত্র। কোনো নির্দিষ্ট পোশাক বা ধর্মীয় বিষয়কে লক্ষ্য করে এই নির্দেশ দেওয়া হয়নি। রোগীদের নিরাপত্তা এবং সংবেদনশীল পরিবেশের সুরক্ষায় সর্বদাই কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যস্থতায় অচলাবস্থা কিছুটা কাটলেও গোটা ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত প্রক্রিয়া জোরকদমে চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *