রুশ সেনায় আটকে ৫৫ ভারতীয়, দ্রুত ফেরাতে মস্কোকে জরুরি আর্জি দিল্লির – এক ঝলক

রুশ সেনায় আটকে ৫৫ ভারতীয়, দ্রুত ফেরাতে মস্কোকে জরুরি আর্জি দিল্লির – এক ঝলক

একঝলক ডেস্ক:

রাশিয়ার সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় আটকে পড়া ৫৫ জন ভারতীয় নাগরিককে দ্রুত দেশে ফেরাতে ফের মস্কোর সঙ্গে যোগাযোগ বাড়াল নয়াদিল্লি। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সম্প্রতি অনুষ্ঠিত রুশ-ভারত কনসুলেটিভ কমিটির বৈঠকে এই বিষয়টি অত্যন্ত জোরালোভাবে তুলে ধরা হয়েছে। ভালো চাকরি এবং মোটা অঙ্কের বেতনের টোপ দিয়ে এক শ্রেণির অসাধু দালাল ভারতীয় নাগরিকদের রাশিয়ায় নিয়ে গিয়ে সেনার কাজে যুক্ত হতে বাধ্য করছে। এই অসাধু চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং রাশিয়ায় আটক হওয়া বাকি নাগরিকদের নিরাপদে ও দ্রুত ফিরিয়ে আনার জন্য রুশ প্রশাসনের কাছে স্পষ্ট আর্জি জানিয়েছে ভারত সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট ২২৭ জন ভারতীয় রুশ বাহিনীতে যোগ দেওয়ার তথ্য পাওয়া যায়, যার মধ্যে ১৪০ জনকে সফলভাবে দেশে ফেরানো সম্ভব হয়েছে। দুর্ভাগ্যবশত, যুদ্ধের ময়দানে ইতিমধ্যেই ৫১ জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। বর্তমানে বাকি ৫৫ জনের অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে রুশ কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। দিল্লির তরফে আবারও সাধারণ নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে তারা রাশিয়ায় চাকরির নামে প্রতারক এজেন্ট কিংবা লোভনীয় কোনো সংস্থার পাতা ফাঁদে না পা দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *