জাহ্নবীর সঙ্গে বিকৃত গান, ক্ষুব্ধ জুনিয়র এনটিআর ও বিজয় দিলেন আইনি হুঁশিয়ারি – এক ঝলক

জাহ্নবীর সঙ্গে বিকৃত গান, ক্ষুব্ধ জুনিয়র এনটিআর ও বিজয় দিলেন আইনি হুঁশিয়ারি – এক ঝলক

একঝলক ডেস্ক:

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুরের ‘দেবরা, পার্ট ১’ সিনেমার জনপ্রিয় ‘চুট্টামাল্লে’ গানের একটি দৃশ্যের ভিডিও বিকৃত করা হয়েছে। এই অনৈতিক ঘটনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে আইনি ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র এনটিআর। সহশিল্পীর পাশে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে সরব হয়েছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাও। সম্পূর্ণ ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে তিনি জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজয়ের মতে, কোনো তারকার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশে এই ধরনের কাজ করা আসলে ‘ডিজিটালি যৌন নিগ্রহের’ শামিল। প্রযুক্তিকে অপব্যবহার করে সমাজমাধ্যমে কারো অপমান করার এই জঘন্য ও অসুস্থ মানসিকতার তীব্র সমালোচনা করেন তিনি। এদিকে, ভক্তদের এই বিকৃত ভিডিওটি দেখা ও শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন জুনিয়র এনটিআর। একই সঙ্গে এআই প্রযুক্তির অপরাধমূলক ব্যবহার স্থায়ীভাবে বন্ধ করতে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আরও কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *