সিংহবাহিনী নন, ষাঁড়ের পিঠে হরগৌরী! সাড়ে তিনশো বছরের এই পুজোর ইতিহাস জানেন? – এক ঝলক

সিংহবাহিনী নন, ষাঁড়ের পিঠে হরগৌরী! সাড়ে তিনশো বছরের এই পুজোর ইতিহাস জানেন? – এক ঝলক

একঝলক ডেস্ক:

বছর ঘুরে আবারও মায়ের বাপের বাড়ি ফেরার পালা, তবে হাওড়ার উলুবেড়িয়ার কুলডাঙার ঘোষ পরিবারের পুজোয় রয়েছে এক অনন্য বৈশিষ্ট্য। এখানে দেবী দুর্গা সিংহবাহিনী নন এবং সেখানে মহিষাসুরেরও কোনো অস্তিত্ব নেই। পরিবর্তে, স্বামী ভোলানাথের সঙ্গে ষাঁড়ের পিঠে চড়ে সপরিবারে বাপের বাড়ি আসেন মা, যা হরগৌরী পুজো নামেই পরিচিত। পরিবারের এই দীর্ঘ ঐতিহ্য অনুযায়ী, দেবীকে এখানে কন্যা রূপে পুজো করা হয়, যিনি জামাইকে সঙ্গে নিয়ে প্রতি বছর কৈলাস থেকে পিতৃগৃহে আসেন।

সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো এই পুজোর নেপথ্যে রয়েছে এক অলৌকিক ইতিহাস। জনশ্রুতি রয়েছে, এক শাঁখারি জমিদারবাড়ির কর্তার কাছে শাঁখার দাম চাইতে এসে পুকুরঘাটে অদৃশ্য হয়ে যান এবং সেই রাতেই কর্তামশাই স্বপ্নাদেশে পুজোর নির্দেশ পান। মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে শুরু হয়ে দশমীর নরনারায়ণ সেবা পর্যন্ত টানা দশ দিন ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই ব্যতিক্রমী হরগৌরী আরাধনা চলে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *