সিএনজি পাম্পে গ্যাস ভরছেন? এই ৫ ভুল করলে মুহূর্তে ছাই হতে পারে গাড়ি!
October 4, 20268:34 am

সিএনজি চালিত গাড়ি আমাদের যাতায়াত সহজ করলেও, একটুখানি অসাবধানতা ডেকে আনতে পারে মর্মান্তিক বিপর্যয়। সম্প্রতি গুজরাটের কারজানে জাতীয় সড়কের একটি সিএনজি স্টেশনে জ্বালানি ভরার সময় এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, গাড়ির গ্যাস ট্যাঙ্ক ফেটে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে এবং আশপাশের গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যবশত, সেসময় গাড়ির ভেতরে কেউ না থাকায় বড় প্রাণহানি এড়ানো গেছে।
এই ঘটনা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। সিএনজি রিফুয়েলিংয়ের সময় সামান্য অবহেলাও বড় বিপদ ডেকে আনতে পারে। চালক ও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে অবিলম্বে মেনে চলুন এই ৪টি অতি গুরুত্বপূর্ণ নিয়ম:
- গাড়ি থেকে নেমে পড়ুন: গ্যাস ভরার আগে চালক ও সমস্ত যাত্রীকে অবশ্যই গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে দাঁড়াতে হবে। ভুলেও গাড়ির ভেতরে বসে থাকবেন না।
- ইঞ্জিন ও সমস্ত ইলেকট্রনিক্স বন্ধ রাখুন: গ্যাস ভরার সময় ইঞ্জিনের পাশাপাশি এসি, হেডলাইট, মিউজিক সিস্টেম এবং মোবাইল চার্জার সম্পূর্ণ বন্ধ রাখুন। সামান্য স্ফুলিঙ্গ থেকেও মারাত্মক বিস্ফোরণ ঘটতে পারে।
- বিশ্বস্ত স্টেশন বেছে নিন: সবসময় সরকারি বা রেজিস্টার্ড নির্ভরযোগ্য সিএনজি স্টেশন থেকেই গ্যাস নিন। যত্রতত্র বা নামসর্বস্ব জায়গা থেকে গ্যাস ভরবেন না।
- সিলিন্ডার নিয়মিত চেক করান: সিএনজি সিলিন্ডারের মেয়াদ, নিয়মিত হাইড্রো টেস্ট এবং কিটের ফিটনেস সার্টিফিকেট সবসময় গাড়িতে রাখুন। আফটারমার্কেট কিট ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকুন।