ল্যাবরেটরিতে আচমকা ভাঙল প্লেগের টিউব, ল্যাব কর্মীর করুণ মৃত্যুতে ছড়াল তীব্র আতঙ্ক – এক ঝলক

ল্যাবরেটরিতে আচমকা ভাঙল প্লেগের টিউব, ল্যাব কর্মীর করুণ মৃত্যুতে ছড়াল তীব্র আতঙ্ক – এক ঝলক

একঝলক ডেস্ক:

রাশিয়ার সাইবেরিয়ায় এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের আকস্মিক মৃত্যুতে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক। সাইবেরিয়ার ইরকুতস্ক অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটে কাজ করার সময় ভুলবশত একটি প্লেগ ব্যাকটেরিয়াযুক্ত টেস্টটিউব ভেঙে গেলে ২৮ বছর বয়সী দারিয়া শিপিলোভা নামক ওই কর্মী অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে নিউমোনিয়ার মারাত্মক উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ভেন্টিলেশনে থাকা সত্ত্বেও গত বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্য কর্তৃপক্ষের তরফে ঘটনাটিকে অত্যন্ত বিপজ্জনক সংক্রমণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পরপরই সর্বোচ্চ সতর্কতা জারি করে মৃত ল্যাব কর্মীর সংস্পর্শে আসা প্রায় ২০০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চিকিৎসকদের অনুমান, তিনি নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন, যা অত্যন্ত সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ‘ইয়ারসিনিয়া পেস্টিস’ নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট এই রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। পুরো বিষয়টি নিয়ে রুশ প্রশাসন চরম সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *