ব্রাজিলের বিরুদ্ধে ব্যর্থতার দায় ভাগ্যের ঘাড়ে ঠেললেন গুরপ্রীত, খ্যাপা ফুটবলপ্রেমীরা – এক ঝলক

ব্রাজিলের বিরুদ্ধে ব্যর্থতার দায় ভাগ্যের ঘাড়ে ঠেললেন গুরপ্রীত, খ্যাপা ফুটবলপ্রেমীরা – এক ঝলক

একঝলক ডেস্ক:

যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে ভারতের অধিনায়ক তথা অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর কমার অযোগ্য ভুল ও জঘন্য পারফরম্যান্স ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ম্যাচের প্রথম ও দ্বিতীয় গোলে সরাসরি দায়িত্ব থাকা সত্ত্বেও ম্যাচ শেষে কোনো আত্ম সমালোচনা না করে পুরো বিষয়টি ভাগ্যের ওপর চাপিয়েছেন তিনি। প্রথম অর্ধে এস্তেভাও ও পেদ্রোর সহজ শট সেভ করতে না পারায় দল ব্যাকফুটে চলে যায় এবং পরে কোচ খালিদ জামিল তাঁকে তুলে নিতে বাধ্য হন। এত বড় ব্যর্থতার পর গুরপ্রীতের সাফাই, ব্রাজিলের মতো বড় দলের বিরুদ্ধে এমন ছোটখাটো ভুল হতেই পারে এবং ভাগ্য সহায় ছিল না।

অভিজ্ঞ অধিনায়কের এই দায়সারা মনোভাব ও অজুহাতে বেজায় ক্ষুব্ধ দেশের ফুটবলপ্রেমী ও সমর্থকরা। যেখানে দলের রায়ান উইলিয়ামস নিজেদের খামতি স্বীকার করে আত্মসমালোচনা করেছেন, সেখানে ৯০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা গোলরক্ষকের এমন বক্তব্য ভালোভাবে নিচ্ছেন না কেউ। শনিবারের যুবভারতীতে এমন হতশ্রী প্রদর্শনের পর উরুগুয়ের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে গুরপ্রীতকে আর ভারতের মূল একাদশে না রাখার দাবি তুলেছেন ফুটবলভক্তরা।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *