হুমকি নাকি সুপারি কিলিং? ২ কোটির ছক ভেদ হতেই চন্দ্রনাথ হত্যাকাণ্ডে তোলপাড় রাজ্য! – এক ঝলক

হুমকি নাকি সুপারি কিলিং? ২ কোটির ছক ভেদ হতেই চন্দ্রনাথ হত্যাকাণ্ডে তোলপাড় রাজ্য! – এক ঝলক

একঝলক ডেস্ক:

মধ্যমগ্রামে বিধানসভা ভোটের ফল প্রকাশের ঠিক পরেই গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল চন্দ্রনাথ রথকে। বহুল চর্চিত এই নৃশংস হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে এক বিস্ফোরক দাবি ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, এই খুনের তদন্ত ইতিমধ্যেই প্রায় ৯০ শতাংশ সম্পন্ন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং আদালতে চার্জশিট পেশের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে সাতজন অভিযুক্তকে। ঘটনার সঙ্গে উত্তরপ্রদেশের শ্যুটার এবং বিহারের মুঙ্গেরের একটি চক্রের সরাসরি যোগসূত্র সামনে এসেছে। তবে মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়েছে ২ কোটি টাকার একটি কথিত আর্থিক লেনদেনের অভিযোগ, যার সুতো ধরে এগোচ্ছে সিবিআই।

নন্দীগ্রামের এক নির্বাচনী জনসভা থেকে এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা চক্র এবং সম্ভাব্য অর্থ সরবরাহকারীদের নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, চন্দ্রনাথকে সরাতে দুই কোটি টাকার একটি সুপারি চুক্তি হয়েছিল, যার অর্থনৈতিক উৎস বা ‘মানি ট্রেইল’ খুঁজে বের করাই এখন তদন্তের মূল লক্ষ্য। খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও আন্তঃরাজ্য ষোড়যন্ত্রের জাল গুটিয়ে আনা সম্ভব হলেও, অর্থ সরবরাহের নির্দিষ্ট লিঙ্কটি স্পষ্ট হলেই বাকি ১০ শতাংশ তদন্ত শেষ হবে। বর্তমানে পুরো বিষয়টি ঘিরে রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্ক তৈরি হয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *