বিশ্বজুড়ে তোলপাড় ফেলল জয়শঙ্করের কোন বার্তা? – এক ঝলক

একঝলক ডেস্ক:
মিউনিখে আয়োজিত ৬২তম আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বিশ্ব কূটনীতির বড় পরিবর্তনের কথা তুলে ধরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানান, আমেরিকা ও চিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা আজ বিশ্বমঞ্চকে প্রভাবিত করছে। দীর্ঘদিনের একচ্ছত্র প্রভাব হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আজ নিজেই নিজেদের নীতির কারণে বিশ্ব রাজনীতিতে একঘরে হয়ে পড়ছে। অন্যদিকে চিনের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি ধীরে ধীরে তাদের রাজনৈতিক প্রভাবে রূপান্তরিত হচ্ছে, যা বিশ্ববাজারে এক বিশাল পরিবর্তন আনছে।
জয়শঙ্কর আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে বৈশ্বিক প্রতিযোগিতা কেবল দুই পরাশক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং মধ্যম সারির ও উদীয়মান দেশগুলি নিজেদের স্বার্থ রক্ষায় ক্রমেই আত্মনির্ভর হয়ে উঠছে। এই রাষ্ট্রগুলি কূটনৈতিক ঝুঁকি কমাতে বহুমুখী অংশীদারিত্ব গড়ে তুলছে এবং নিজ নিজ প্রভাবকে কৌশলগতভাবে ব্যবহার করছে। পরাশক্তিগুলির প্রতিযোগিতার পাশাপাশি বিশ্বজুড়ে গড়ে ওঠা পারস্পারিক নির্ভরতার এই জটিল সমীকরণই আজকের আন্তর্জাতিক ভূ-রাজনীতিকে নতুনভাবে পরিচালিত করছে।
The post বিশ্বজুড়ে তোলপাড় ফেলল জয়শঙ্করের কোন বার্তা? appeared first on এবেলা.