রাতের অন্ধকারে হঠাৎ কেন চলল গুলি, হাওড়ার জাজল গেটে বিরিয়ানি বাপিকে ঘিরে তুঙ্গে শোরগোল! – এক ঝলক

একঝলক ডেস্ক:
হাওড়ার দাশনগর থানার বালটিকুরি জাজল গেট এলাকায় শনিবার রাতে আচমকা গুলির শব্দে চরম চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটার পরপরই দাশনগর থানার পুলিশ তদন্তে নেমে শেখ বিলাল হোসেন ওরফে ‘বিরিয়ানি বাপি’ নামের এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে। স্থানীদের তথ্য অনুযায়ী ঘটনার সাথে সাথেই বিরিয়ানি বাপি স্থান ত্যাগ করেন। ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যদিও প্রাথমিক তদন্তে পুলিশ পুলিশ গুলি চলার খবর সরাসরি অস্বীকার করেছে, তবুও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অতীতেও নানা অপরাধমূলক কার্যকলাপে যুক্ত থাকার লিখিত ও অলিখিত প্রমাণ মিলেছে।
গ্রেফতারকৃত শেখ বিলাল হোসেন ওরফে বিরিয়ানি বাপির কাছে পাওয়া আগ্নেয়াস্ত্রের ভিত্তিতে পুলিশ অস্ত্র আইনে একটি জামিন অযোগ্য মামলা নথিভুক্ত করেছে। অভিযুক্তকে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে রবিবার হাওড়া জেলা আদালতে পেশ করা হয়েছে। হাওড়া সিটি পুলিশ ঘটনাটির পেছনের মূল রহস্য উদঘাটন করতে এবং বিস্তৃত অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। সমগ্র ঘটনাটি এলাকা জুড়ে এক চরম কৌতূহল ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি করেছে।