চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! জামিন খারিজ হয়ে সোজা জেলে পিংলার প্রাক্তন বিধায়ক? – এক ঝলক

চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! জামিন খারিজ হয়ে সোজা জেলে পিংলার প্রাক্তন বিধায়ক? – এক ঝলক

একঝলক ডেস্ক:

চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কাঠগড়ায় উঠলেন পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। মেদিনীপুর সিজেএম আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইসিডিএস-এ চাকরি দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়ে চাকরি না দেওয়া এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গত ২৬ সেপ্টেম্বর খড়্গপুর লোকাল থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অজিত মাইতিকে গ্রেফতার করে।

এদিকে একই জালিয়াতি মামলায় অভিযুক্ত অজিতের শ্যালক গোবিন্দ কর, গাড়িচালক অমল ভুঁইয়া এবং পরিচিত প্রণব মণ্ডলকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে নেমে পুলিশ ধৃতদের বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি, ল্যাপটপ এবং নগদ টাকাসহ সোনার গয়না বাজেয়াপ্ত করেছে। এর আগে অন্য একটি দুর্নীতি মামলায় জামিন পেলেও, চাকরির নামে আর্থিক প্রতারণার এই চাঞ্চল্যকর মামলায় রেহাই পেলেন না প্রাক্তন বিধায়ক। সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্য উন্মোচনে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *