বলিউডে কাজ অথচ দেশাত্মবোধক ছবি নিয়ে টুঁ শব্দ নেই! পাক শিল্পীকে তোল্লাই দেওয়া নিয়ে দিলজিৎকে তুলোধনা মিকার

বলিউডে কাজ অথচ দেশাত্মবোধক ছবি নিয়ে টুঁ শব্দ নেই! পাক শিল্পীকে তোল্লাই দেওয়া নিয়ে দিলজিৎকে তুলোধনা মিকার

বলিউড ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করলেও এখানকার দেশাত্মবোধক ছবিগুলির প্রতি দিলজিৎ দোসাঞ্ঝের উদাসীনতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন গায়ক মিকা সিং। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দিলজিতের বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ এনেছেন। মিকার দাবি, সানি দেওলের সঙ্গে ‘বর্ডার ২’ বা ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’-র মতো দেশের অন্যতম বড় সিনেমাগুলির মুক্তির সময়ে বা পরেও সোশ্যাল মিডিয়ায় একটি শব্দও খরচ করেননি দিলজিৎ। অথচ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনীত ‘সর্দারজি ৩’ ছবির প্রচারে তিনি বিশেষভাবে সোচ্চার ছিলেন, যা নিয়ে বর্তমানে বিনোদন দুনিয়ায় শোরগোল শুরু হয়েছে।

দিলজিৎকে সতীর্থ ও ভাই হিসেবে পরামর্শ দিয়ে মিকা সিং জানান, বলিউডে কাজ করেও সেই ইন্ডাস্ট্রির কাজকে গুরুত্ব না দেওয়া এবং পাকিস্তানি শিল্পীদের বাড়তি গুরুত্ব দেওয়া ঠিক নয়। তিনি কটাক্ষ করে বলেন, ‘সর্দারজি ৩’ ছবির একমাত্র প্রচারমূলক পোস্টে হানিয়ার নাম থাকলেও সহ-অভিনেত্রী নীরু বাজওয়ার নাম পর্যন্ত উল্লেখ করেননি দিলজিৎ। প্রচার করলে সবকিছুরই করা উচিত, বেছে বেছে নয়। মিকার এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *