চাউমিনের লোভ দেখিয়ে নাবালিকাকে গ*ণধ*র্ষ*ণ ও খুন! মূল অভিযুক্তের ফাঁসি, বাকি তিনের আজীবন জেল

জয়গাঁয় সাত বছরের নাবালিকাকে চাউমিনের লোভ দেখিয়ে গণধর্ষণ ও খুনের চাঞ্চল্যকর মামলায় মূল অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল আলিপুরদুয়ার বিশেষ পকসো আদালত। পাশাপাশি, এই ঘটনায় যুক্ত অন্য তিন দোষীকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। অপরাধের গুরুত্ব বিচার করে আদালতের এই দৃষ্টান্তমূলক রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনজীবীরা। মামলার বিশেষ সরকারি আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় এই ঐতিহাসিক রায়ের কথা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ অক্টোবর জয়গাঁয় এই পৈশাচিক ঘটনা ঘটে। চাউমিনের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মৃতদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার দ্রুত তদন্ত করে পুলিশ নেপাল সীমান্ত থেকে মূল অভিযুক্ত বাবলু মিয়া সহ মোট চারজনকে গ্রেপ্তার করে। মাত্র ৫২ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দেওয়ার পর, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দুই বছরের মধ্যে এই মামলার বিচার সম্পন্ন হলো।