ভোটের ফল কি আগেই নির্ধারিত? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তোলপাড় রাজনীতি!

ভোটের ফল কি আগেই নির্ধারিত? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তোলপাড় রাজনীতি!

নির্বাচন কমিশন ও নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে আগামী নির্বাচনে অংশগ্রহণ না করার হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপকে। সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি দাবি করেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে এবং এসআইআর (SIR) ফ্রিজ় না করা হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্পূর্ণ অর্থহীন। তাঁর মতে, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ বজায় না থাকায় অনেক ক্ষেত্রে ভোটের ফলাফল আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে। এমনকি অতীতে যেখানে বিরোধী রাজনৈতিক আবহ ছিল, সেখানেও শাসকদলের জয়লাভের পেছনে এই ধরনের নির্বাচনী অনিয়ম কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন।

অভিজিৎ দীপকে বিরোধী দলগুলির ভূমিকার সমালোচনা করে জানান, নির্বাচনে কারচুপি হওয়া সত্ত্বেও তারা কেবল রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদে এতে অংশ নিয়ে এই অনিয়মকে বৈধতা দিচ্ছে। বিরোধী বিধায়ক ও সংসদ সদস্যদের কেনাবেচা এবং দল ভাঙানোর রাজনীতির কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের পরিস্থিতিতে ভোটে লড়াইয়ের যৌক্তিকতা কোথায়। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ না হলে যেকোনো দলের জয়ী আসনের প্রকৃত সংখ্যা জানা আসাম্ভব বলেও তিনি দাবি করেন। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা না ফেরা পর্যন্ত বিরোধীদের এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান এই নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *