ভোটার তালিকার ফর্ম-৬ বদল নিয়ে বড় ধাক্কা! কমিশনের দাবি উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট

ভোটার তালিকার ফর্ম-৬ বদল নিয়ে বড় ধাক্কা! কমিশনের দাবি উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই নতুন ভোটারদের ফর্ম-৬ এর পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। নির্বাচন কমিশন এর আগে দাবি করেছিল যে, ফর্ম-৬ এর সঙ্গে অতিরিক্ত ঘোষণাপত্র জমা দেওয়ার বিষয়টি সুপ্রিম কোর্ট বহাল রেখেছিল। কিন্তু সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ সেই দাবি সরাসরি নস্যাৎ করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সুপ্রিম কোর্ট কখনও এই পরিবর্তনে অনুমোদন দেয়নি। আদালতের এই পর্যবেক্ষণে বড়সড় অস্বস্তিতে পড়েছে কমিশন।

প্রধান বিচারপতির বেঞ্চ এ দিন প্রশ্ন তুলেছে, ফর্ম-৬ এর এই পরিবর্তনে সুপ্রিম কোর্টের নাম করে অনুমোদন দিয়েছিল কে? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছে আদালতে। বেঞ্চ জানিয়েছে, সব পক্ষের বক্তব্য শোনার পর যদি দেখা যায় কমিশন আইন না মেনে একতরফা কোনো সিদ্ধান্ত নিয়েছে, তবে তা বাতিল করা হবে। এই বিষয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস পাঠিয়ে জবাব চেয়েছে শীর্ষ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *