কলকাতা থেকে সোজা ইউরোপ? রাজ্যে ৮ নতুন বিমানবন্দর ও পাইলট হাব গড়ার মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা থেকে সোজা ইউরোপ? রাজ্যে ৮ নতুন বিমানবন্দর ও পাইলট হাব গড়ার মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

রাজ্যের বিমান পরিকাঠামোয় এক যুগান্তকারী পরিবর্তনের পথে হাঁটল কেন্দ্র ও রাজ্য সরকার। সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নায়ডুর উপস্থিতিতে চার গুরুত্বপূর্ণ সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে আটটি নতুন বিমানবন্দর ও এয়ারস্ট্রিপ নির্মাণ এবং বেহালা ফ্লাইং ক্লাবে একটি আধুনিক পাইলট ট্রেনিং হাব গড়ার বড় ঘোষণা করেন। পাশাপাশি, রাজ্যের আন্তর্জাতিক সংযোগ বাড়াতে কলকাতা থেকে সরাসরি ইউরোপ বা ইউকে পর্যন্ত বিমান পরিষেবা চালুর বিষয়েও কেন্দ্রের কাছে জোরালো আবেদন জানানো হয়েছে।

অতীতে নানা জমি জটিলতার কারণে কলাইকুন্ডা ও হাসিমারা বিমানবন্দরের কাজ থমকে থাকলেও বর্তমান সরকারের যৌথ উদ্যোগে সেগুলিতে দ্রুত গতি আনা হচ্ছে। মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করেছেন যে, এই বিমান পরিকাঠামো বাস্তবায়িত হলে একদিকে যেমন সাধারণ মানুষের যাতায়াতে সুবিধা হবে, তেমনই রাজ্যে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে। এর ফলে আগামী দিনে কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতের বাণিজ্যেও অভূতপূর্ব উন্নতি ঘটবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *