অবশেষে অপেক্ষার অবসান! পুজোর আগেই কি চালু হচ্ছে দ্বিতীয় ফরাক্কা সেতু?

অবশেষে অপেক্ষার অবসান! পুজোর আগেই কি চালু হচ্ছে দ্বিতীয় ফরাক্কা সেতু?

পুজোর আগেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াত আরও মসৃণ ও দ্রুততর হতে চলেছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচলের জন্য দ্বিতীয় ফরাক্কা সেতু খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)। পুরনো ফরাক্কা সেতুর ওপর অতিরিক্ত যানবাহনের চাপ এবং নিত্যদিনের যানজট এড়াতে ২০১৮ সালে শুরু হয়েছিল এই সেতুর নির্মাণকাজ। দীর্ঘ আট বছরের প্রতীক্ষা ও প্রায় ৫২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আড়াই কিলোমিটার দীর্ঘ এই চার লেনের সেতু চালু হলে দুই অংশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বড় স্বস্তি মিলবে।

জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দৈনিক প্রায় ৩০ হাজার ছোট-বড় যানবাহন চলাচল করা এই রুটে যানজট কমাতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নতুন এই সেতুতে থাকছে একটি সুনির্দিষ্ট জরুরি বা এমার্জেন্সি পথ, যেখানে মাঝপথে কোনো গাড়ি বিকল হলে সহজে তা সরিয়ে রাখা যাবে, ফলে মূল সড়কে চলাচলে কোনো ব্যাঘাত ঘটবে না। মাসখানেক আগে সেতুর একটি লেন পরীক্ষামূলকভাবে সফলভাবে চালু করার পর এবার সার্বিকভাবে উদ্বোধনের চূড়ান্ত প্রস্তুতি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *