দেবীপক্ষেই মেগা চাকরির ঘোষণা! এক লক্ষ নিয়োগ ও পুলিশের হাতেপত্র নিয়ে নবান্নের বড় সিদ্ধান্ত

দেবীপক্ষেই মেগা চাকরির ঘোষণা! এক লক্ষ নিয়োগ ও পুলিশের হাতেপত্র নিয়ে নবান্নের বড় সিদ্ধান্ত

চলতি অর্থবর্ষে রাজ্য সরকারের ৫৪টি দফতরের মাধ্যমে মোট এক লক্ষ কর্মী নিয়োগের মেগা ঘোষণা করেছে নবান্ন। সোমবারের ক্যাবিনেট বৈঠকে আরও ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগের সুপারিশে অনুমোদন দেওয়া হয়েছে, যা আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে সম্পূর্ণ হবে। স্বাস্থ্য, বন, এবং দমকল বিভাগের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলিতে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। পাশাপাশি, আগামী ১১ অক্টোবর রাজ্য পুলিশের প্রথম ব্যাচের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পুলিশ বাহিনীতে প্রায় ১২ হাজার পদে নিয়োগ সম্পন্ন হওয়ার পাশাপাশি প্রশাসনিক গতি বাড়াতে যুক্ত হচ্ছে ৪৫০টি নতুন গাড়ি ও মোটরসাইকেল। এছাড়াও, উত্তরপ্রদেশের আদলে রাজ্যে চালু হতে চলেছে জরুরি হেল্পলাইন নম্বর ‘১১২’।

এদিনের সাংবাদিক বৈঠকে একাধিক জনকল্যাণমুখী সিদ্ধান্তের কথাও ঘোষণা করা হয়। তপশিলি জাতি ও উপজাতি হস্টেলের পড়ুয়াদের মাসিক ভাতা ১,১৮০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষ থেকে ছাত্রীদের জন্য ‘ভগিনী নিবেদিতা স্কিম’ চালু হচ্ছে, যার আওতায় অবিবাহিত ছাত্রীরা প্রথম বছরে ১৭ হাজার এবং পরের বছরে ১৬ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। এছাড়া, কর্মবন্ধু প্রকল্পের ভাতা ৫ হাজার থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করা হয়েছে। পর্যটন প্রসারে হাসিমারায় আরও তিনটি বাঘ ছাড়ার ঘোষণাও করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *