নোবেল পেয়েই মেয়ের কোলে ওঠা! দেখুন বিখ্যাত বিজ্ঞানী কার্লের সেই মন ছোঁয়া ভিডিও

মানব মস্তিষ্কের গঠন, স্মৃতি ও আচরণের রহস্য উন্মোচনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়োইঞ্জিনিয়ারিং ও মনোবিজ্ঞানের অধ্যাপক ৫৪ বছর বয়সি মার্কিন বিজ্ঞানী কার্ল ডিসেরথ। পিটার হেগেম্যান এবং জর্জ ন্যাগেলের সঙ্গে তিনি এই সর্বোচ্চ সম্মান ভাগ করে নেন। তবে কোনো আনুষ্ঠানিকতার বদলে জীবনের এই অনন্য অর্জনের খবরটি তিনি সবার আগে ভাগ করে নেন নিজ পরিবারের সদস্যদের সঙ্গে। জীবনের এমন সেরা মুহূর্তে তাঁর সরল ও আবেগঘন উপস্থিতি সব মহলকে গভীরভাবে স্পর্শ করেছে।
চিকিৎসাবিজ্ঞানের নোবেলপ্রাপ্তির খবরটি স্ত্রী ও সন্তানদের জানানোর পরপরই সাধারণ পরিবারের মতো উল্লাসে মেতে ওঠে তাঁর পরিবার। খবর শুনেই আনন্দে বাবার কোলে উঠে পড়ে ছোট মেয়ে এবং ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে ছেলে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের ক্যামেরাবন্দি করা এই স্বতঃস্ফূর্ত মুহূর্তের ভিডিওটি বিশ্বজুড়ে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিশ্বখ্যাত একজন নোবেলজয়ী বিজ্ঞানীর এমন সাধারণ জীবনযাপন ও পিতৃত্বের চিরাচরিত রূপ দেখে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন।
The most important briefings of the day.Karl Deisseroth, professor of bioengineering and of psychiatry and behavioral sciences, shares the news of his Nobel Prize with his kids. https://t.co/pTzP1A3pHj
— Stanford University (@Stanford) October 5, 2026