ট্রেনের পিএনআর সিস্টেমে ঐতিহাসিক বদল! ডিসেম্বরেই কি বদলে যাচ্ছে টিকিট বুকিংয়ের নিয়ম?

ট্রেনের পিএনআর সিস্টেমে ঐতিহাসিক বদল! ডিসেম্বরেই কি বদলে যাচ্ছে টিকিট বুকিংয়ের নিয়ম?

রেলের টিকিটিং ব্যবস্থায় এক ঐতিহাসিক ও যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। আগামী ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে দেশের সমস্ত ট্রেনের পুরোনো প্যাসেঞ্জার নেম রেকর্ড বা পিএনআর ব্যবস্থায় বড় সংস্কার আসছে। বর্তমানে প্রচলিত ১০-সংখ্যার পিএনআর কাঠামোর পরিবর্তে এবার আধুনিক ‘মাইগ্রেটেড পিএনআর’ ব্যবস্থা সর্বস্তরে চালু হতে চলেছে। পরীক্ষামূলকভাবে উত্তরপ্রদেশের লখনউ থেকে চলাচলকারী একটি ট্রেনে এটি ইতিমধ্যেই সফলভাবে বাস্তবায়িত করা হয়েছে, যেখানে পিএনআর নম্বর ৫০০ সিরিজ থেকে শুরু হচ্ছে।

দীর্ঘদিনের এই নিয়ম পরিবর্তনের ফলে দেশের চারটি প্রধান ডেটাবেস কেন্দ্রের ওপর ভিত্তি করে নির্ধারিত জোড় সংখ্যার পিএনআর পদ্ধতি চিরতরে বন্ধ হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ডিসেম্বর থেকে টিকিট বুকিংয়ের পর প্রাপ্ত পিএনআর নম্বরগুলো ১, ৩, ৫ বা ৭-এর মতো বিজোড় সংখ্যা দিয়ে শুরু হবে। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস বা ক্রিস-এর তৈরি এই নেক্সট জেনারেশন সিস্টেমের ফলে কাউন্টার ও অনলাইন টিকিট বুকিংয়ের গতি যেমন বাড়বে, তেমনই এক ক্লিকেই যাত্রীরা সমস্ত প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *