আইনজীবীর মন্তব্যে তুমুল ক্ষুব্ধ শীর্ষ আদালত! ২ কোটি টাকা না দেওয়ায় ফের জেলের মুখে রাজপাল যাদব?

আইনজীবীর মন্তব্যে তুমুল ক্ষুব্ধ শীর্ষ আদালত! ২ কোটি টাকা না দেওয়ায় ফের জেলের মুখে রাজপাল যাদব?

চেক বাউন্স সংক্রান্ত দীর্ঘদিনের মামলায় সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়লেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। মোট ৫ কোটি টাকার মধ্যে অন্তত ২ কোটি টাকা আদালতের নির্দিষ্ট দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছেন তিনি। শুনানি চলাকালীন তাঁর আইনজীবীর কিছু মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানান, “এই ঔদ্ধত্য দেখানোর উপযুক্ত জায়গা এটা নয়, আপনার আসল জায়গা জেলই।” আদালত কঠোর বার্তা দিয়ে অভিনেতাকে ৬ অক্টোবরের মধ্যে টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং আগামী ৭ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

উল্লেখ্য, একটি চলচ্চিত্রের জন্য নেওয়া ৫ কোটি টাকার ঋণ মেটাতে রাজপাল ২০১০ সালে বেশ কয়েকটি চেক দেন, যা বাউন্স করে। ২০১২ সালে সুদ-সহ প্রায় ১১ কোটি টাকা ফেরতের চুক্তি হলেও সেই অর্থ এখনও পুরোপুরি পরিশোধ করা হয়নি। মামলার জল গড়ালে এই সংক্রান্ত জটিলতায় চলতি বছরের গোড়ার দিকে ১০ দিন তিহাড় জেলেও কাটাতে হয়েছিল অভিনেতাকে। পরবর্তীতে ১ কোটি ৫০ লক্ষ টাকা জমা দিয়ে জামিন পেলেও আইনি জটিলতা থেকে পুরোপুরি রেহাই পাননি তিনি। সুপ্রিম কোর্টের এই কঠোর অবস্থানের পর এবার অভিনেতা রাজপালের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *