লুলাকে টপকে শীর্ষে বলসোনারোর ছেলে! ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বড় চমক, অক্টোবরেই চূড়ান্ত লড়াই

লুলাকে টপকে শীর্ষে বলসোনারোর ছেলে! ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বড় চমক, অক্টোবরেই চূড়ান্ত লড়াই

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় নির্ধারিত ৫০ শতাংশ ভোট কোনো প্রার্থীই অর্জন করতে না পারায় দেশটির রাজনীতিতে তৈরি হয়েছে এক নাটকীয় অধ্যায়। সব পূর্বাভাস ভুল প্রমাণ করে বামপন্থী প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো। নির্বাচনে সেনেট সদস্য ফ্লাভিও পেয়েছেন ৪৭ শতাংশের কিছু বেশি ভোট, যেখানে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্রধান লুলার ঝুলিতে গেছে ৪৫ শতাংশের সামান্য বেশি। অবশিষ্ট ভোটগুলো অন্যান্য ছোট দলগুলোর মধ্যে ভাগ হয়ে গেছে। জনমত সমীক্ষার সব সমীকরণ বদলে দিয়ে ডানপন্থীদের এই উত্থান দেশটির রাজনৈতিক সমীকরণকে এক নতুন মোড়ে দাঁড় করিয়েছে।

ক্ষমতার এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম দফায় কোনো মীমাংসা না হওয়ায় নিয়ম অনুযায়ী আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় তথা চূড়ান্ত দফার (রান-অফ) নির্বাচন। সুপ্রিম কোর্টের রায়ে সাজাপ্রাপ্ত বাবা জইরের রাজনৈতিক উত্তরাধিকার বহন করা ৪৫ বছর বয়সী ফ্লাভিও এই ফলকে জনগণের পরিবর্তনের আকাক্সক্ষা হিসেবে দেখছেন। অন্যদিকে, দ্বিতীয় দফায় জয় ছিনিয়ে আনতে নতুন কৌশল সাজাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট লুলা। বিশ্লেষকদের মতে, অক্টোবর শেষের এই চূড়ান্ত মহারণেই নির্ধারিত হবে লাতিন আমেরিকার বৃহত্তম এই দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ভাগ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *