দিল্লির যন্তর মন্তরে দীপকদের মহাধরনা, পাশে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, চড়ছে রাজনৈতিক পারদ!

দিল্লির যন্তর মন্তরে দীপকদের মহাধরনা, পাশে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, চড়ছে রাজনৈতিক পারদ!

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এসআইআর বিতর্ককে কেন্দ্র করে এবার দিল্লির যন্তর মন্তরে সুর চড়াচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজিপি)। আগামী ১০ অক্টোবর আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে পারেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও নিট ইস্যুতে সিজিপির আন্দোলনে সমর্থন জানিয়ে সেদিকে পা বাড়িয়েছিলেন তিনি, যদিও দাবিপূরণ হওয়ায় সেই ধর্না স্থগিত হয়ে যায়। এবারও অভিজিৎ দীপকদের মঞ্চে মমতার উপস্থিতির জল্পনা তীব্র হলেও, দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে বিরোধী শিবিরের এই তৎপরতাকে চরম কটাক্ষ করেছে শাসকদল বিজেপি। বিজেপি বিধায়ক সজল ঘোষ মন্তব্য করেছেন, রাজনীতিতে ন্যায়-নীতি বিসর্জন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই এসব প্রোপাগান্ডা তৈরি করা হচ্ছে। তবে নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তার পরও আন্দোলনকারীরা কানে তুলছেন না বলে দাবি করেন তিনি। সব মিলিয়ে, সিজিপির এই আন্দোলনকে কেন্দ্র করে বর্তমান জাতীয় রাজনীতিতে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *