বাস পারমিট নবীকরণে ৯০ হাজার টাকার ঘুষ দাবি, এসিবি-র জালে আরটিও অফিসার ও দালাল!

বাস পারমিট নবীকরণে ৯০ হাজার টাকার ঘুষ দাবি, এসিবি-র জালে আরটিও অফিসার ও দালাল!

বাসের পারমিট নবীকরণ ও পরিবর্তনের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে রাজ্য পরিবহণ কর্তৃপক্ষের (এসটিএ) এক আঞ্চলিক পরিবহণ আধিকারিক (আরটিও) এবং তাঁর সহযোগী এক দালালকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের দুর্নীতিদমন শাখা (এসিবি)। শুক্রবার বিশেষ একটি অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ অভিযুক্ত দুইজনকে হাতেনাতে পাকড়াও করেন তদন্তকারীরা। এসিবি সূত্রে জানা গেছে, এক আবেদনকারীর কাছে বাসের পারমিট নবীকরণ ও পরিবর্তনের জন্য প্রথমে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করা হয়েছিল। পরবর্তীতে দর কষাকষির মাধ্যমে সেই অঙ্ক ৯০ হাজার টাকায় স্থির হয়।

টাকা না দিয়ে ভুক্তভোগী আবেদনকারী বিষয়টি সরাসরি রাজ্য দুর্নীতিদমন শাখাকে জানান। অভিযোগ পাওয়ার পরই তদন্তকারীরা অভিযুক্তদের ফাঁদে ফেলার পরিকল্পনা করেন এবং ঘুষের লেনদেন চলাকালেই অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করেন। এই দুর্নীতির পেছনে অন্য কোনো বড় চক্র সক্রিয় রয়েছে কি না কিংবা আর কোনো সরকারি আধিকারিক এতে যুক্ত আছেন কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *