আদানি গোষ্ঠীর পুজো পরিক্রমা! দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ বাংলায়!

দুর্গাপুজোর স্পনসরশিপ মানেই কেবল ব্যানার বা মণ্ডপের ব্র্যান্ডিং—এই চেনা ধারণা বদলাতে চলেছে। মহালয়ায় ‘আদানি পুজো প্রিভিউ’-এর সূচনা করে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কের বার্তা দিল আদানি গোষ্ঠী। শুধু বিজ্ঞাপনী প্রচার নয়, বাংলার সংস্কৃতির বিকাশ, কারিগরদের ক্ষমতায়ন এবং হেরিটেজ স্থান পুনরুদ্ধারের মতো একাধিক সামাজিক বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে সংস্থা। এর পাশাপাশি সমাজের প্রান্তিক স্তরে উৎসবের আনন্দ পৌঁছে দিতে এক অনন্য মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
এই বিশেষ কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন প্রথম সারির পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানো হচ্ছে বহু দুঃস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের। সংস্থার পক্ষ থেকে প্রায় ৩৫৬ জন শিশুর হাতে ৫০০ টাকা করে তুলে দেওয়া হচ্ছে। আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলা এই আয়োজনে স্বেচ্ছাসবীদের সহায়তায় দৃষ্টিহীন, অটিস্টিক, কুষ্ঠরোগাক্রান্ত পরিবারের সদস্য এবং আদিবাসী পড়ুয়ারা পুজো পরিক্রমার সুযোগ পাচ্ছেন। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ উৎসবের প্রাঙ্গণে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।