সরকারি চাকরিজীবী হয়েও স্বাস্থ্য সাথী বা আয়ুষ্মান কার্ড? নবান্নের কড়া পদক্ষেপে বিপাকে অনেকে!

সরকারি চাকরিজীবী হয়েও স্বাস্থ্য সাথী বা আয়ুষ্মান কার্ড? নবান্নের কড়া পদক্ষেপে বিপাকে অনেকে!

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের (WBHS) আওতাভুক্ত সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং সর্বভারতীয় প্রশাসনিক কর্মবিভাগের (AIS) আধিকারিকদের জন্য অত্যন্ত কঠোর নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, সরকারি স্বাস্থ্য সুবিধার পাশাপাশি যাঁদের কাছে বা পরিবারের সদস্যদের নামে ‘স্বাস্থ্য সাথী’ কিংবা ‘আয়ুষ্মান ভারত’ কার্ড রয়েছে, তাঁদের অবিলম্বে তা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা বা সারেন্ডার করতে হবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই নির্দেশ না মানলে ডাব্লিউবিএইচএস-এর সমস্ত নিখরচায় চিকিৎসা পরিষেবা সাময়িকভাবে স্থগিত বা বাতিল করা হবে।

নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, কর্মরত কর্মচারীদের নিজ নিজ অফিস প্রধানের কাছে এবং পেনশনভোগীদের নির্দিষ্ট রিইমবার্সমেন্ট কার্যালয়ে কার্ড জমা দিতে হবে। এর পাশাপাশি একটি নির্দিষ্ট বয়ানে (Annexure-A) সমর্পণ সংক্রান্ত ঘোষণাপত্র ও কার্ড ফেরত দেওয়ার রসিদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই নির্দেশ অমান্য করলে তা পেশাগত শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট সার্ভিস রুলস অনুযায়ী কড়া বিভাগীয় শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *