২৪ ঘণ্টার আলটিমেটাম! মহুয়া মৈত্রকে ১০ কোটির মানহানির নোটিস মুখ্যসচিবের, চরম উত্তাল রাজনীতি

২৪ ঘণ্টার আলটিমেটাম! মহুয়া মৈত্রকে ১০ কোটির মানহানির নোটিস মুখ্যসচিবের, চরম উত্তাল রাজনীতি

এক্স হ্যান্ডেলে স্পর্শকাতর মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে মানহানির আইনি নোটিস পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব তথা রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সম্প্রতি মুখ্যসচিবের ছবি পোস্ট করে তাঁর বিরুদ্ধে বেআইনি কাজের গুরুতর অভিযোগ এনেছিলেন কৃষ্ণনগরের সাংসদ। সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মুখ্যসচিব জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সততার সঙ্গেই তিনি নিজের দায়িত্ব পালন করেছেন। এই ধরনের মিথ্যা অভিযোগে তাঁর পেশাগত ভাবমূর্তি ও সামাজিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যসচিব। আইনি নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মহুয়া মৈত্রকে বিতর্কিত সামাজিক মাধ্যম পোস্ট দুটি মুছে ফেলতে হবে এবং নিঃশর্ত লিখিত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে এমন মন্তব্য না করার প্রতিশ্রুতির সঙ্গে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। নির্ধারিত সময়ে জবাব না মিললে দেওয়ানি ও ফৌজদারি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এই আইনি নোটিসকে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ সাংসদ মহুয়া মৈত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *