সাধারণ মানুষের প্রতিবাদকে ভয় কেন? দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক হতেই কেন্দ্রকে তীব্র আক্রমণ অভিষেকের

সাধারণ মানুষের প্রতিবাদকে ভয় কেন? দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক হতেই কেন্দ্রকে তীব্র আক্রমণ অভিষেকের

মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার সকালে রাজধানীতে সিজেপির কর্মসূচিতে যোগ দিতে গিয়ে দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে ধর্নায় বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু পুলিশ তাঁদের আটক করে প্রিজন ভ্যানে তোলে। যদিও পরবর্তীতে সন্ধ্যা নাগাদ তাঁদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র তথা বিজেপি সরকারের বিরুদ্ধে একহাত নিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ আন্দোলনকারীদের আটকের তীব্র সমালোচনা করে অভিষেক প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষের প্রতিবাদকে কেন এত ভয় পাচ্ছে সরকার? তাঁর অভিযোগ, ভোটাধিকার চুরি এবং দুর্নীতির ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়েই মোদি সরকার এমন দমনপীড়ন চালাচ্ছে। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও মেট্রো, রেল ও বিমানবন্দর বন্ধ রাখার মতো নজিরবিহীন পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার পথ অবরুদ্ধ করেছে বলে তাঁর দাবি। জনগণের এই হয়রানির জন্য একমাত্র বিজেপি সরকারই দায়ী বলে তিনি স্পষ্ট ভাষায় আক্রমণ শানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *